আবার বিষ্ণোই গ্যাং-এর হুমকি! এবার খোদ সলমান খানের ভগ্নীপতি, বলিউডে আতঙ্কের আবহাওয়া

কলকাতা- বিষ্ণােই গ্যাং -এর কাছ থেকে হুমকি ফোন পেয়েছেন রণবীর সিং। সেই ঘটনার একদিনের মাথায় এবার একই ঘটনার শিকার খোদ সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মা। তাঁর কাছে এবার ইমেল মারফত হুমকি পাঠালো বিষ্ণোই গ্যাং। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বুধবার একটি ইমেল আসে আয়ুশ শর্মার কাছে। সেই ইমেলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ইমেলে লেখা হয়েছে, সলমনের পরিবার ও ঘনিষ্ঠ কাউকে রেহাই দেওয়া হবে না। এই মেল যে বিষ্ণোই গ্যাংই পাঠিয়েছে তা স্পষ্ট কড়া হয়েছে ওই মেলে।

শোনা যাচ্ছে, আয়ুশের কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকাও। এদিন হুমকি পাওয়ার পর থেকেই কড়া হয়েছে অর্পিতা-আয়ুশের মুম্বইয়ের বাড়ির বাইরের নিরাপত্তা।

মঙ্গলবার রণবীরের কাছে হুমকি ফোনে চাওয়া হয় ১০ কোটি টাকা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এই ঘটনায় বেশ দুশ্চিন্তায় বলিউড।

এর আগে একইভাবে জনপ্রিয় গায়ক বি প্রাকও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ফোন পেয়েছিলেন। টাকা না দিলে তাঁকে জীবিত পুঁতে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ও সম্প্রতি দিশা পাটানির পৈতৃক বাড়িতে ও মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও কয়েক রাউন্ড গুলি চালায় বন্দুকবাজ। যার নেপথ্যে ছিল সেই বিষ্ণোই গ্যাং। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *