রাজার মতো জীবন, বিদেশ ভ্রমণ, দিল্লি গেলেই চার্টার্ড ফ্লাইট! অভিষেককে নিয়েই ঘাসফুল শিবিরে বিদ্রোহ

কলকাতা- দলের অন্দরে ভাঙন চলছেই। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং চার্টার্ড ফ্লাইটের আকাশছোঁয়া খরচ নিয়ে খোদ দলেরই অন্দরমহলে নজিরবিহীন বিদ্রোহ শুরু হল।

লোকসভা ভোটে দেশজুড়ে দলের প্রচার এবং চিকিৎসাজনিত কারণে অভিষেকের ঘনঘন চার্টার্ড বিমান ব্যবহারের খরচ কোথা থেকে মেটানো হয়েছে, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব এবং বিক্ষুব্ধ শিবির এখন সরাসরি প্রশ্ন তুলতে শুরু করেছে।

গত কয়েক বছরে অভিষেকের বিভিন্ন বিদেশ সফর এবং দিল্লির বিশেষ ফ্লাইটের জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। দলের একাংশের অভিযোগ, এই রাজকীয় বিলাসিতার পেছনে সাধারণ কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে তৈরি দলীয় তহবিল এবং বিভিন্ন বিতর্কিত ‘উৎস’ থেকে আসা টাকা দেদার ওড়ানো হয়েছে।

যেখানে বহু জেলা স্তরের নেতা-কর্মীরা আর্থিক অনটনে ভুগছেন, সেখানে শীর্ষ নেতৃত্বের এহেন ‘প্রিন্স লাইফস্টাইল’ নিয়ে ক্ষোভ আগে থেকেই জমছিল। এবার ক্ষমতার হাতবদলের আবহ তৈরি হতেই সেই সুপ্ত ক্ষোভ এক্কেবারে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল।

বিক্ষুব্ধ শিবিরের সাফ কথা, এই কোটি কোটি টাকার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ইতিমধ্যেই এই চার্টার্ড বিমান সংস্থাগুলির বুকিং ডিটেলস এবং পেমেন্ট সোর্স খতিয়ে দেখতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *