দুর্নীতিমুক্ত সরকারি প্রকল্প! ২৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছল আজ

কলকাতা- আজ থেকে রাজ্যের ২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের অনলাইন যাচাইকরণ ও ফর্ম ফিল-আপ প্রক্রিয়া মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে।

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, এদিন তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগে মনে করা হয়েছিল কোনো ফর্ম ছাড়াই সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া যাবে। কিন্তু যাচাই পর্বে দেখা যায়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সত্ত্বেও পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ নানা প্রকল্পে হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টে সরকারি টাকা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *