কলকাতা – শ্লীলতাহানির শিকার প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যা। প্রতিবাদ করায় বৈশাখীকেও মারধর করা হয় বলে অভিযোগ।
রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত সঞ্জু শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত সঞ্জু শর্মা প্রাক্তন বিধায়কের দীর্ঘদিন নিরাপত্তারক্ষী। তাঁকে কার্যত ছায়াসঙ্গী বলা চলে। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন তিনি। শোভন তাঁকে একাধিকবার সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।
বৈশাখীর সঙ্গেও একাধিকবার কথা কাটাকাটি হলেও সঞ্জুর আচরণে কোনও বদল আসেনি বলেই অভিযোগ। দিন কয়েক আগে শোভন বাড়িতে ছিলেন না। সেদিন মেয়েকে নিয়ে ফ্ল্যাটেই ছিলেন বৈশাখী। সেখানে ছিলেন সঞ্জুও।
অভিযোগ, সেই সময়ই বৈশাখীর নাবালিকার মেয়ের শ্লীলতাহানি করে অভিযুক্ত। আর্তনাদ শুনে ছুটে যান বৈশাখী। প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে সে। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জুকে।
