৬৩৫ কোটি টাকার দুর্নীতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে! ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা- রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই তৃণমূলের বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় তৃণমূল সরকারের আমলের ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (BGBS)

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনী শেষে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজিবিএস-এর নামে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির তদন্তের পাশাপাশি প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, “আমার কাছে তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা পাইয়ে দিয়েছে। এর তদন্ত তো হবেই, প্রয়োজনে আমরা মামলা করব।”

বিজিবিএস- এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, এই সম্মেলন শুধুমাত্র মানুষকে ঠকানোর একটি মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *