শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের তদন্তে এবার সিবিআই! আজ থেকেই অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা

কলকাতা- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল সিবিআই।

রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে এই খুনের রহস্যভেদে নামছে তারা।।

৭ জনের এই দলে থাকবেন আরও দুজন পুলিশ সুপার মর্যাদার অফিসার। সোমবার মধ্যরাতেই এই সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথের গাড়ি আটকে দুষ্কৃতীরা অতর্কিতে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর, গুরুতর জখম হন চালক। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন পেশাদার শুটারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের সিট। ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *