বেঙ্গালুরু থেকে এটিএস-এর হাতে গ্রেফতার তরুণী, ভারতে কি জাল ছড়াচ্ছে আল কায়দা!

কলকাতা- জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে বেঙ্গালুরুর বছর ৩০-এর এক যুবতীকে গ্রেফতার করল গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। ধৃতের নাম সামা পারভিন।ঝাড়খণ্ডের বাসিন্দা। বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে।

ওই মহিলা মৌলবাদী এবং অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ। যুবতীর মোবাইলে পাকিস্তানের বেশকিছু পদস্থ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। তাঁদের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বেশ কয়েকজন ‘বড় মাপের মৌলবাদীর’ সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সামার। গত কয়েকদিনে জঙ্গি সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করল এটিএস। সামার আগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *