কলকাতা- মাঝরাতে নতুন ভোটার তালিকা প্রকাশ কমিশনের। প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। রাত ১১.৪৫ থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। প্রায় ২৯ লক্ষ অ্যাজুডিকেশন নিষ্পত্তি বিচারবিভাগের।
সোমবার রাত ৯ টা নাগাদ তালিকা প্রকাশ বলে জানান CEO। প্রায় আড়াই ঘণ্টা পর কমিশনের ওয়েবসাইটে তালিকা উঠল।
এর আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। ওই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) বার হয়েছে। তবে প্রথম অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কত জন ভোটার যোগ হয়েছেন তা জানায়নি কমিশন।
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে এই লিস্ট। পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটেও দেখা যাবে এই লিস্ট এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
