স্বদেশের জন্য পেলেন না, জওয়ান-এর জন্য জাতীয় পুরস্কার! শাহরুখ খান তবু কৃতজ্ঞ

কলকাতা- তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। অভিনয়ে বলিউডে একচ্ছত্র আধিপত্য থাকলেও ক্যারিয়ারে মেলেনি চলচ্চিত্র পুরস্কার। অবশেষে তাঁর হাতে উঠেছে সেই পুরস্কার।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) নয়া দিল্লিতে সেরা ছবি, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এই বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য।

বলিউড বাদশাহ শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। যা তার ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। এটি তাঁর ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত।

‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে। এদিকে ‘জওয়ান’ -এ তাঁর অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, শাহরুখের জীবনে এত ভাল সিনেমা রয়েছে, যেমন স্বদেশ, দেবদাস..। তবুও জওয়ানের জন্য তাঁকে কেন দেওয়া হল সেরার সম্মান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *