অন্নপূর্ণার ভাণ্ডারের আবেদন খারিজ হতে পারে কোন কারণে? এই ভুল করেননি তো, দেখে নিন এখনই

কলকাতা- অন্নপূর্ণা যোজনা রাজ্যের এখন অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প। গত ২৭ মে থেকে অফলাইনে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে এই প্রকল্পে। অনলাইনে শুরু হয়েছে ৫ জুন থেকে। দুই ভাবেই ফর্ম পূরণের কাজ চলবে ২৫ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে ১৫-১৮ জুন জনকল্যাণ শিবিরেও ফর্ম জমা নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়েছে ৩ জুন। দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া হবে ১ জুলাই। প্রাপকদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। অনেকেরই মনে প্রশ্ন যে কোনও কারণে আবেদন খারিজ হয়ে যাবে না তো? ফর্ম পূরণে কোনও ভুল রয়ে গেল না তো?

ফর্ম পূরণের সময় আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। আধার নম্বর বা ভোটার কার্ড নম্বর ভুল দিলে সমস্যা হতে পারে। বা ভোটার কার্ডে যদি কোনও সমস্যা থাকে! ভোটার কার্ডটি ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনও কেস আছে কিনা, তা যাচাই করা হবে।

যদি আপনার আয় এমন হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়, তাহলে এই সুবিধা পাবেন না। সরকারি কর্মী বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের ৩০০০ টাকা পাওয়ার যোগ্য নন।

পরিবারে শিশু থাকলে তার সঠিক টিকাকরণ না হলে অথবা সরকার অনুমোদিত নয় এমন স্কুলে পড়লে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফর্ম জমা হয়েছে কি না চেক করুন এখানে- প্রথমে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে যান। ‘Access Citizen Portal’-এ ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *