কলকাতা- জল্পনার অবসান ঘটয়ে অবশেষে তৃনমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। তৃণমূল ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই বছরের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
এর পর থেকেই তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের দূরত্ব বাড়তে শুরু করে। অবশেষে ২০২৩ সালে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
রাজ্যের শাসক দলে যোগ দিয়ে তিনি জানান, তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বলেন, ‘বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়।’
