ভোটের বাংলায় এবার আসছেন রাহুল গান্ধী, ২০ বছর পর বিধানসভা নির্বাচনে একা লড়ছে কংগ্রেস

কলকাতা- ভোটের বাংলায় এবার আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ এপ্রিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আসছেন তিনি।

আগামী সপ্তাহে দলের এক ঝাঁক শীর্ষ নেতা মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় জনসভা, রোড শো করবেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও বাংলায় ভোট প্রচারে আসবেন শিগগিরই।

দীর্ঘ কুড়ি বছর পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একা লড়ছে কংগ্রেস। ২৯৪ আসনেই তারা লড়ছে।  কঠিন সময়ে ভোটের যুদ্ধে প্রার্থী হয়ে নেমেছেন অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, মৌসম বেনজির নূরেরা।

ইতিমধ্যেই দলের ইস্তাহার প্রকাশ করেছেন খোদ মল্লিকার্জুন খাড়গে। কলকাতায় ইস্তাহার প্রকাশ করেন তিনি। বাংলায় কয়েকটি জেলা ছাড়া দলের সংগঠন সেভাবে শক্ত পোক্ত নয় কংগ্রেসের। তবে তৃতীয় বিকল্প হিসেবে এবারের নির্বাচনে তুলে ধরতে চাইছে তারা।

আগেই কংগ্রেস নেতারা জানিয়েছিলেন, দলীয় কর্মী, সমর্থকদের দাবিকে মান্যতা দিয়েই একক লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *