বাংলায় কথা বলতেই ‘বাংলাদেশি’ তকমা! ওড়িশায় আটক ১৭ পরিযায়ী শ্রমিক, বিক্ষোভ, উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর   

কলকাতা- গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু তার আগেই ভিন রাজ্যে বিপাকে পড়লেন মালদহের ১৭ জন পরিযায়ী শ্রমিক।

পরিবার ও তৃণমূলের অভিযোগ, ওডিশার বেলাগুঠা এলাকায় কাজ করতে যাওয়া হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট-সহ বিভিন্ন এলাকার ১৭ জন শ্রমিককে মঙ্গলবার রাতে আটক করেছে সে রাজ্যের পুলিশ।

অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধেই তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে।

ধৃতরা ওডিশায় কাপড়-সহ বিভিন্ন সামগ্রী ফেরি করে বিক্রি করতেন। ২৩ এপ্রিল ভোট দেওয়ার জন্য আজ তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে পুলিশ এসে তাঁদের নথিপত্র দেখতে চায় এবং পরে তাদের আটক করে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও স্রেফ বাঙালি হওয়ার কারণে তাঁদের আটকে রাখা হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের এই আটক হওয়ার ঘটনা এখন হরিশ্চন্দ্রপুর বিধানসভার নির্বাচনীতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের দ্রুত ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তাঁদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *