‘মিম’-এর সঙ্গে বিজেপি হাত মিলিয়েছে! মোথাবাড়ি কাণ্ডে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার

কলকাতা- বিধানসভা নির্বাচনের ঠিক আগে নাকাশীপাড়ার বেথুয়াডহরী জে.সি.এম উচ্চ বিদ্যালয় খেলার মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহ মোথাবাড়ির ঘটনা থেকে শুরু করে পাকিস্তানের মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আপনারা ‘মিম’-এর মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আসল দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের হেনস্থা করা হচ্ছে।’’

কলকাতাকে নিয়ে পাকিস্তানের এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদি গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করবেন? কেন তিনি চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? ওই মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন, তার তদন্ত চাই। আমরা কলকাতার ওপর কোনো আঘাত মানব না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *