রেলের চাকরি ছেড়েছেন, তবুও ছিল অনিশ্চয়তা! অবশেষে স্বস্তিতে রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

কলকাতা- হাজারো টালবাহানা, আইনি লড়াইয়ের পর অবশেষে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন।

সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের আবেদন পত্র পেশ করেন তিনি।

রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই স্বপ্নার প্রার্থীপদ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রেলের তরফে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হলেও নির্বাচন কমিশন রবিবার জানিয়ে দেয়, যেহেতু তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা বা দুর্নীতির কোনও অভিযোগ নেই, তাই ভোটে লড়তে তাঁর কোনও বাধা নেই।

সোমবার সরকারি অফিস থেকে বেরিয়ে আবেগপ্রবণ স্বপ্না বলেন, ‘‘অনেক স্ট্রাগল আর ত্যাগের পর আজ মনোনয়ন জমা দিলাম। আগেই পদত্যাগপত্র পাঠিয়েছিলাম, আজ সব জটিলতা কাটল’’

আইনি জটিলতার আশঙ্কায় ব্যাক-আপ প্রার্থী হিসেবে তৈরি রাখা হয়েছিল বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো তিনিও মনোনয়নের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তবে স্বপ্নার মনোনয়ন সুনিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনা মিটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *