অভিষেকের শান্তিনিকেতনে পুলিশের হানা! নিয়ে গেল মনিটর

কলকাতা- তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ আচমকাই পুলিশের প্রবেশ। এই ঘটানেকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর নাগাদ বেশ কয়েকজন পুলিশকর্মী ওই বাসভবনে পৌঁছান। তাঁদের মধ্যে কেউ ছিলেন সাধারণ পোশাকে, কেউ বা সাদা পোশাকে। কিছু সময় বাড়ির ভেতরে তল্লাশি চালানোর পর পুলিশকর্মীদের সেখান থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

তাঁর বাড়িতে এই আকস্মিক পুলিশি অভিযান কেন এবং কী কারণে চালানো হলো, তা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ও প্রবল রাজনৈতিক জল্পনা।

কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের এক কর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি জানান, এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *