মর্মান্তিক! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দিঘার কাছে সমুদ্রে দুর্ঘটনা

কলকাতা – টলিউডে অকাল প্রয়াণ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। প্রাথমিক খবর অনুযায়ী, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

জানা গিয়েছে, ওড়িশার তালসারিতে শুটিংয়ের সময় সমুদ্রের জলে নামলে তিনি তলিয়ে যান। সেটে উপস্থিত টেকনিশিয়ানরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে খবর, পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *